ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরকারি চাকরির প্রলোভনে লক্ষাধিক টাকা হাতিয়ে শ্রীঘরে দুই প্রতারক

চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।


গতকাল শনিবার দুপুরে তাদের গ্রেফতার করেছে রংপুর মেট্রো ডিবির একটি চৌকস দল।


তারা হলেন- বগুড়া জেলার ধুনট থানার গোসাই বাড়ী গ্রামের মৃত আবু হেনা মোস্তফার ছেলে মো. আশিক ইকবাল ওরফে রক্সি (৩০) এবং একই গ্রামের মো. নজরুল ইসলাম ছেলে মো. রকি ইসলাম (২১)।


রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাজ্জাত হোসেন জানান, সরকারি অফিসে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে তারা প্রতারণা করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাজহাট থানাধীন মডার্ন মোড়স্থ অয়ন আবাসিক হোটেলের দক্ষিণ পশ্চিম পার্শের একটি রুমে অভিযান পরিচালনা করে তারা। এ সময় সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা, নীলফামারীর একটি ফাঁকা চেকের পাতা, যা লিটু নামে স্বাক্ষরিত, তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, যাতে লিটু নামে স্বাক্ষরিত, নৌবাহিনীতে ভর্তির আবেদনপত্র দুই পাতা, একটি খাতা, যাতে চাকুরি প্রার্থী ২৮ জনের নাম লেখা, সম্ভাব্য প্রশ্ন ও উত্তর সংবলিত পাঁচ পাতা, তিনটি মোবাইল ফোন এবং রিসিপশন থেকে অয়ন আবাসিক হোটেল এর একটি ডায়েরি, একটি বর্ডার এন্ট্রি রেজিস্টার উদ্ধার করে মেট্রোডিবির সদস্যরা।


তিনি জানিয়েছেন, অভিযানে প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে মেট্রোপলিটন তাজহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

সূএ : দৈনিক অধিকার

ads
ads
ads

Our Facebook Page

↑